প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটিয়ায় কাউন্সিলর গোফরান রানার শোভাযাত্রা
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ সন্ধ্যা
চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার আগমন উপলক্ষে পটিয়ায় বিশাল শোভাযাত্রা বের করেন, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর গোফরান রানা। চট্টগ্রামে দেশরত্নের আগমনে নেতাকর্মীদের মাঝে আনন্দের ভরপুর। আগামীকাল ৪ ডিসেম্বর চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের জনসভা।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জনসভা সফল করতে কাজ শুরু করেছে জেলা ও নগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নগরজুড়ে চলছে সাজসজ্জার কাজও।
পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর গোফরান রানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগামীকাল ৪ ডিসেম্বর চট্টগ্রামে আগমন উপলক্ষে, আজ পটিয়ায় সাবেক, বর্তমান সকল ছাত্রনেতা, বন্ধু মহল ও সকল ছাত্র নেতাদের নিয়ে স্বাগত জানিয়ে শোভাযাত্রা শুরু করি।এবং তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন সাবেক ছাত্রনেতা যারা বিভিন্ন ব্যাংক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকেও আজকের এই আনন্দ শোভাযাত্রায় যোগদান করার জন্য।
কাউন্সিলর গোফরান রানা আরো বলেন, এবারের জনসভায় জন – সমাগমের রেকর্ড গড়তে চান। জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম হবে প্রধানমন্ত্রীর বক্তব্য আশপাশের মানুষ যাতে শুনতে পারে এ জন্য লাগানো হবে ৩০০ মাইক। পলোগ্রাউন্ডে সাত ফুট উঁচু মঞ্চ তৈরি করা হবে। এর দৈর্ঘ্য হবে ১২০ ফুট ও প্রস্থ হবে ১৪০ ফুট। মঞ্চে একসঙ্গে ২০০ অতিথি বসতে পারবেন। এ জনসভা থেকে দলীয় প্রধান শেখ হাসিনা আগামী নির্বাচনে বিজয়ের জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেবেন। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হয়তো তিনি জনগণের কাছে আগামীর চট্টগ্রাম ও বাংলাদেশ সম্পর্কে বার্তা পাঠাতে পারেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বেশি সময় দিতে ও করোনা মহামারিসহ নানা কারণে তিনি দীর্ঘদিন খোলা মাঠে দলীয় জনসভায় যোগ দেননি। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তিনি দীর্ঘ ১০ বছর পর সমাবেশে ভাষণ দেবেন।
তিনি আরও বলেন, আমরা প্রিয় নেত্রীর আগমনে খুবই খুশি। আমরা সেদিন স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটিয়ে আমাদের নেত্রীকে দেশবাসীকে দেখিয়ে দিতে চাই চট্টগ্রামের আওয়ামী লীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।
২৪ ঘণ্টা / জেআর



আপনার মতামত লিখুন