জনসমাবেশে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে অংশ নেন অর্ধলক্ষাধিক নেতা-কর্মী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ রাত
জনসমাবেশে রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে অংশ নেন অর্ধলক্ষাধিক নেতা-কর্মী

চট্টগ্রামের জনসমাবেশে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের বিশাল মহাসমাবেশে অর্ধলক্ষাধিক নেতা-কর্মীর বিশাল বহর নিয়ে অংশ মিছিল সহকারে অংশ নেন রাউজানের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী।

মাথায় লাল-সবুজ রঙের ক্যাপ, সাদা শার্ট, পাঞ্জাবি আর গেঞ্জি পরিহিত ৫০ হাজারের অধিক নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা। চট্টগ্রাম মহানগর ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লাখ লাখ নেতা-কর্মীর জনস্রোতে বিশেষ দৃষ্টি কাড়েন রাউজানের মিছিলটি।

ভোর থেকে রাউজানের সংসদ সদস্যের নির্দেশনায় রাউজানের প্রতিটি এলাকা থেকে হাজারের অধিক পরিবহনযোগে রাউজান থেকে মহা সমাবেশে আসা নেতা-কর্মীরা মিছিল স্লোগান নিয়ে জড়ো হতে থাকে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। সেখানে আগত নেতা-কর্মীদের হাতে ক্যাপ, খাবার, পানীয় বিতরণ শেষে সুশৃঙ্খলভাবে বিশাল মিছিল সহকারে অর্ধ লক্ষাধিক নেতা-কর্মীদের নিয়ে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী পলোগ্রাউন্ড মাঠের বিশাল মহাসমাবেশে যোগ দেন।

২৪ ঘণ্টা/জেআর

Feb2
Feb2