পেকুয়ায় বনবিভাগের ৪ একর জমি উদ্ধার
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৫ রাত
কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ৪ একর বনবিভাগের জমি উদ্ধার করেছে বনবিভাগ। গত শনিবার ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরীর সহযোগিতায় এ জমি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মগনামা ইউপির ভোলাখাল বেড়িবাঁধ সংলগ্ন বিএস সিট নং ৩ এবং ৪০৫৩ নং দাগের ৪ একর বনবিভাগের জমি দীর্ঘ বছর যাবৎ স্থানীয় কিছু প্রভাবশালীর দখলে ছিলো।
উপকূলীয় বিট কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মগনামা ভোলাখাল বেড়িবাঁধ সংলগ্ন বনবিভাগের ৪ একর জমি দীর্ঘদিন ধরে বেদখল ছিলো। সেই তথ্যের ভিত্তিতে জমির পরিমাপ করে বেদখলে থাকা ৪ একর জমি বনবিভাগের আওতায় নিয়ে আসি।
মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, বিট কর্মকর্তা সাথে যৌথ অভিযানে বেদখলি ৪একর বনবিভাগের জমি পরিমাপ করে উদ্ধার করি।
২৪ ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন