আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের প্রস্তুতি সভা
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৮ সন্ধ্যা
চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের প্রস্ততি সভা আজ সোমবার অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী। সভায় দূর্নীতি প্রতিরোধ দিবসের বিভিন্ন দিক নিদের্শনা মুলক বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফরিদ আহম্মদ, কেশব কুমার বড়–য়া, রনজিত কুমার নাথ, শারমিন ইকবাল রিজভী, নোমান খান।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন