চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৪৪তম সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৬:০৬ সন্ধ্যা
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৪৪তম সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর একাডেমিক কাউন্সিলের ১৪৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ অক্টোবর (সোমবার) সকাল ১১ ঘটিকায় প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2