প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন ২০২২
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন ২০২২ উপলক্ষে বাংলা ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের মান নির্ণয়ে চলছে পরিবীক্ষন ও মূল্যায়ন।
মরসরাইয়ের মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চক অনুযায়ী মূল্যায়নের জন্য লটারির মাধ্যমে মনোনীত করা হয়েছে। মিরসরাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যায় ১১ টি, কিন্ডারগার্টেন ৫টি ও মাদ্রাসা ৩টি।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় মিরসরাই মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাগন।
পরিদর্শকরা হলেন : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষা অফিসার মো. মোস্তফা ফারুক খান, মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফাজলুল হক, আনোয়ারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাব এর সভাপতি নুরুল আলম, মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুল এর প্রধান শিক্ষক নাজিম উদ্দীন প্রমুখ।

পরিদর্শকগণ বিদ্যালয়টি (এনএসএ) জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন বিষয়ে পরিদর্শন করে মন্তব্যের কলামে লিখেন। বিদ্যালয়টি ১ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষ ঘুরে দেখা হল। ঘঝঅ ছাড়া ও দিালয়ের অনান্য শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বেশ আন্তরিক মনে হয়েছে। বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বিদ্যালয়ের চারদিক বাউন্ডারী ওয়াল প্রয়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন জানান, পরিদর্শকগণ বিদ্যালয়ের শিক্ষার মান, পাঠদান ও পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্টির কথা জানান। আমাদের বিদ্যালয়ে বরাবরই পাঠদান পদ্ধতি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছি। এবারও এসএসসির ফলাফলে উপজেলার দ্বিতীয় স্থান অর্জন করে তারই ধারাবাহিকতা ধরে রেখেছে।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন