আর্জেন্টিনার জার্সি গায়ে ব্যক্তির বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ
বুধবার পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে এবং হাতে শটগান থাকা ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।
নয়াপল্টনে তিনি বলেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যে ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে, তাকে এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্য কিনা জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন