গাউসিয়া হক কমিটির মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫:৪০ সন্ধ্যা
গাউসিয়া হক কমিটির মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ হিংগলা কলমপতি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র ৯৪তম খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ ডিসেম্বর শুক্রবার বাদে এশা দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সাংবাদিক শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোহাম্মদ রেজাউল আলী জসিম চৌধুরী।

আলোচক ছিলেন আল্লামা সাইফুল আজম বাবর আল আযহারী, মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, মাওলানা আবু তৈয়ব আনছারী, মাওলানা আব্দুল আজিজ। মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, আশরাফুজ্জামান আরশাফ, আনিস উল খান বাবর, মামুন মিয়া, সাদিকুজ্জামান শফি, আক্কাস উদ্দিন মানিক, নাজিমুউদ্দিন কালু, মাওলানা রুহুল আমিন, মোহাম্মদ আবু জাফর, নাছির উদ্দিন তালুকদার, নুর মোহাম্মদ, ইউপি সদস্য ওবাইদুল হক চৌধুরী, যু্বলীগ নেতা সাবের হোসেন, ছাত্রনেতা নাছির উদ্দিন,সংগঠনের সাবেক সভাপতি কাজী আসলাম, সভাপতি কোরবান আলী, সেলিম উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2