সাতকানিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫:৪৯ সন্ধ্যা
সাতকানিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড আ’লীগের কর্মী সভা অনুষ্ঠিত

সংগঠনকে তৃণমূল থেকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে গত ৯ ডিসেম্বর (শুক্রবার) দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে মধ্য রুপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।

ওই ওয়ার্ডের আহ্বায়ক মো. সাইফুদ্দিন দুলালের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা মো. এনামুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর লালু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, এনামুল হক বাবুল, মো. ইউসুফ, আবুল কাশেম, ওসমান গনি, সিরাজুল ইসলাম, হাজ্বি মো. ইলিয়াস, ফরহাদুল ইসলাম, আবু হেনা চৌধুরী হিরু, আক্তার হোসেন চৌধুরী, মাহমুদুল হক, আব্দুস সবুর, জিল্লুর রহমান চৌধুরী, গোলাম নবী, আমিনুল ইসলাম, নাজিম উদ্দীন, আজিম উদ্দীন আজিম, আবু মুছা, মোর্শেদুল আলম, জিয়াবুল হোসেন, কামরুজ্জামান চৌধুরী রিংকু, ছাত্রনেতা মো. জয়নাল আবেদীন, মো. আরিফুল ইসলাম, মামুনুর রশীদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১৬টি পাড়ায় মহল্লা কমিটি করার জন্য ওযার্ড আওয়ামী লীগের ৪ জন যুগ্ম আহ্বায়ককে সমন্বয়ক করে ৩টি কমিটি গঠন করা দেওয়া হয়।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2