আনোয়ারা উপজেলা আ’লীগের সভাপতি মন্নান ও সম্পাদক জসিম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ আঠারো বছর পর অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
গত শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে সংশ্লিষ্টরা নির্বাচনের ক্ষমতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ওপর নেস্ত করেন। ভূমিমন্ত্রীর মতামতের ভিত্তিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মনছুরের সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে আবারও অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী সভাপতি এবং জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালের ১১ এপ্রিল আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে বাহাউদ্দিন খালেক শাহজী সভাপতি ও কাজী মোজামম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়েছিল। এরপর কাজী মোজাম্মেল হক সভাপতি ও অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে সাধারণ সম্পাদক, সর্বশেষ অধ্যাপক এমএ মান্নান চৌধুরী সভাপতি ও এমএ মালেককে সাধারণ সম্পাদক করে দুইটি কমিটি দক্ষিণ জেলা আওয়ামীলীগ সম্মেলন ছাড়া অনুমোদন দেন।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন