পেকুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় কক্সবাজারের পেকুয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি চারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিদুল্লাহ (বিএ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পরিষদের সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার তপন কুমার রায়, টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ পেকুয়া মডেল সরকারি জি.এম.সি ইনস্টিটিউশন ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করনা হয়।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন