রাউজানের ডাবুয়ায় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৮:২৫ রাত
রাউজানের ডাবুয়ায় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

রাউজানের ডাবুয়ায় সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের রাউজানের ২নং ডাবুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী প্রদত্ত ৫শত দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডাবুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত কয়েক শতাধিক নারী-পুরুষের মাঝে পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান চৌধুরী এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঈীর আলম মেম্বার, বাদশা মিয়া, জসিম উদ্দিন, মিঠু শীল, আজাদ হোসেন, আসাদ হোসেন, ইয়াছমিন আক্তার, ইসমিত জাহান শাহিন, জনি বেগম প্রমুখ।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2