শনিবার সীতাকুণ্ডে প্রভাতী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী
সীতাকুণ্ড প্রতিনিধি: আগামী ১৭ ডিসেম্বর (রোববার) সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় প্রভাতী একাডেমি কর্তৃক আয়োজিত “প্রভাতী কাপ ফুটবল টুর্নামেন্ট -২২”এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
দুপুর আড়াইটায় প্রভাতী ফুটবল মাঠে (বেড়িবাঁধ সংলগ্ন) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সীতাকুন্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মাষ্টার আবুল কাশেম। প্রধান আলোচক থাকবেন সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য আইনুল কামাল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সীতাকুণ্ড ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. মো.শাহরিয়ার আহমদ মিলন, সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাষ্টের নির্বাহী পরিচালক লায়ন মো.গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড সমিতি -চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, চক্রবাক ক্লাবের সভাপতি মো.শাহাদাত আলী চৌধুরী।
ফাইনাল খেলায় প্রতিদন্ধীতা করবে সীতাকুণ্ড খেলোয়াড় কল্যাল সমিতি বনাম সোনাইছড়ি এফসি।


আপনার মতামত লিখুন