আনোয়ারায় যুবলীগের আনন্দ মিছিল
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে আব্দুল মন্নান চৌধুরীকে পূনঃরায় সভাপতি ও জসিম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাতরী চৌমহনীর বাজারের ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পিএবি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেন যুবলীগের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা সুগ্রীব মজুমদার দুলন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী, সিনিয়র সদস্য নিজামুল হক, এডভোকেট আলম, মোহাম্মদ এরশাদ, সোহরাবুল আলম মিরাজ, মোহাম্মদ ফোরকান, এরশাদ আলী সোহেল, রাশেদ রিভেল সহ যুবলীগের নেতাকর্মীরা।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন