চকরিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৫:৫৭ সন্ধ্যা
চকরিয়ায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সাথে মতবিনিময় সভা

চকরিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড নিয়ে সকল শ্রেণী ও পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেন।

গত বৃহস্পতিবার দুপুর ১টার সময় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ১ চকরিয়া পেকুয়ার সাংসদ জনাব আলহাজ্ব জাফর এমপি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান।

এ সময় কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, বর্তমান সরকার হচ্ছে জনবান্ধন সরকার। গ্রামীন অবকাঠামোর উন্নয়নের সরকার কাজ করে যাচ্ছে।সরকার মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করছে।তিনি আরো বলেন, সকল জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে খুব সহজ সেবা পৌঁছিয়ে দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসা ও চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ।

এছাড়া চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2