‘চুনতি ডট কম’র ম্যারাথন উৎসব সম্পন্ন
'চুনতি ডট কম' এর উদ্দ্যেগে ম্যারাথন উৎসব সম্পন্ন
চট্টগ্রামের লোহাগাড়া চুনতিতে ‘ম্যারাথনের উৎসবে, মাতি সবাই এক সাথে’ এ স্লোগানকে সামনে রেখে ‘চুনতি ডটকম’ এর উদ্দে্যাগে দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন ‘চুনতি ডট কম ম্যারাথন ২০২২’ আজ ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে্য ভরপুর, শাহ শাহেব কেবলার পূণ্যভূমি, পাহাড় ও সমতলবেষ্টিত জনপদ চুনতীর দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে সকাল ৭টা থেকে শুরু হয় ‘চুনতি ডট কম ম্যারাথন ২০২২’ এর কর্মসূচি। সকাল সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকতা শেষ হয় এ ম্যারাথনের মধ্য দিয়ে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করছেন লোহাগাড়ার গর্বিত সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা. মাহমুদুর রহমান, চুনতির আলোকিত মানুষ শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ এজেএম সাদেক, মরহুম মেজর জেনারেল জয়নুল আবেদিন বীর বিক্রম এর বড় ভাই শিক্ষাবিদ ও সমাজ সেবক আলহাজ্ব ইসমাঈল হোসেন মানিক, চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, ডা. মোহাম্মদ লোকমান, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ সাইফুল ইসলাম, জাহেদুর রহমান, কাজী আরিফুল ইসলাম, মিনহাজুর আবরার, সংগঠক মোহাম্মদ নুরুচ্ছাফা সহ চুনতির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিরা এই ধরনের নানন্দিক ও আর্কষনীয় আয়োজনের জন্য ‘চুনতি ডটক, কর্তৃপক্ষের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা মনে করেন ম্যারাথনের মাধ্যমে চুনতির ইতিহাস ও ঐতিহ্য বিশ্বের দরবারে আরো প্রশংসিত হবে।
ভবিষতে এই ধরনের কর্মকান্ড অব্যহত রাখার আহবান জানান চুনতির কৃতি সন্তান ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন