শেভরণের প্রতিষ্ঠা বার্ষিকীতে ৫’শ এতিমদের খাবার বিতরণ
শেভরণ আনোয়ারা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন এতিমখানার ৫ শতাধিক এতিম শিক্ষার্থীদের খাবার বিতরণ ও পল্লী চিকিৎসকদের সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিনে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে উপজেলার বিভিন্ন এতিম ও হেফজখানার ৫শতাধিক শিক্ষার্থীদের খাবার বিতরণ, সাড়ে ৩শত পল্লী চিকিৎসকদের নিয়ে সায়েন্টিফিক সেমিনার, আলোচনা সভা ও শেভরণের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে র্যাফেল ড্র আয়োজনও করা হয়।
বেলা বারোটায় প্রতিষ্ঠানটির মিলনায়তনে ফিন্যান্স ডিরেক্টর মীর নাজের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক্তার কাজী শামীম আল মামুন। ম্যানেজার মিজানুর রহমান ও সুমন বিশ্বাসের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন।
শেভরনের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন জানান, শেভরন দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য খুলে দিয়েছে আধুনিক মানের চিকিৎসা দুনিয়া। সাধ্যের মধ্যে বিশ্বমানের সেবা মিলে এখানে। আমাদের রয়েছে অর্ধশত’ বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষ টিম। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি, দক্ষ টেকনেশিয়ান, বিশাল কর্মী বাহিনী। রিপোর্ট তৈরির প্রতিটি স্তরে শতভাগ মান নিয়ন্ত্রন আর স্বচ্ছ প্যাথলজিক্যাল ল্যাব।
তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। চিকিৎসা নিয়ে বাণিজ্য নয়। এই ব্রত নিয়ে শেভরণ আনোয়ারা শাখার পথচলা শুরু হয়েছে। আমরা বাণিজ্য নয়, মানুষের সেবা করায় আমাদের একমাত্র লক্ষ্য।
২৪ঘণ্টা/জেআর



আপনার মতামত লিখুন