সময়ের কাগজ বিশ্বদরবারে দেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখবে : ফজলে করিম চৌধুরী এমপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:৪১ বিকাল
সময়ের কাগজ বিশ্বদরবারে দেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখবে : ফজলে করিম চৌধুরী এমপি

সময়ের কাগজ বিশ্বদরবারে দেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখবে সাংসদ ফজলে করিম চৌধুরী

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী বলেছেন গৌরবময় ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ রাউজানকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাউজানের সংবাদকর্মীদের অবদান প্রশংসনীয়। তিনি আরো বলেন, জাতীয় দৈনিক সময়ের কাগজ রাউজানের ইতিহাস, ঐতিহ্যের পাশাপাশি বদলে যাওয়া রাউজানের উন্নয়নচিত্র তুলে ধরবে। তিনি গতকাল ২৬ ডিসেম্বর সোমবার নগরীর পাথরঘাটাস্থ বাসভবনে পত্রিকার সম্পাদক ও প্রকাশকের পক্ষ থেকে উপহারস্বরুপ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক সময়ের কাগজের বাৎসরিক ক্যালেন্ডার গ্রহণকালে এ আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক সময়ের কাগজ পরিবারের পক্ষ থেকে সাংসদ ফজলে করিম চৌধুরীর হাতে ক্যালেন্ডার তুলে দেন সময়ের কাগজের রাউজান প্রতিনিধি, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি নেজাম উদ্দিন রানা। এ সময় রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, সহ সভাপতি এম রমজান আলী, সহ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসাইন সাজ্জাদ, সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, মহিলা সম্পাদিকা দিলু বড়ুয়া জয়িতা,সদস্য রায়হান ইসলাম, রতন বড়ুয়া
প্রমুখ।

২৪ঘণ্টা/জেআর

Feb2
Feb2