চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:৪৫ সন্ধ্যা
চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আনোয়ারায় উপজেলায় সামাজিক সংগঠন চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অসহায় ও শীতার্ত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বরুমচড়া ইউনিয়নে সংগঠনের সদস্যরা ঘরে ঘরে গিয়ে এসব শীতবস্ত্র পৌঁছে দেয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদুয়াপাড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ইসমাইল হোসেন নিঝুম, সভাপতি ইকবাল হোসেন নয়ন, সহ—সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আতাউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাকিব, সদস্য আজম খান, জাহেদুর রহমান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নয়ন, শফিকুল আজাদ, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ আকতার, মোহাম্মদ রিজুওয়ান, মোহাম্মদ সেলিম, রিফাদুল ইসলাম প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন