আনোয়ারায় জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৫১ সন্ধ্যা
আনোয়ারায় জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরীকে সংবর্ধনা

আনোয়ারায় জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরীকে সংবর্ধনা

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য এস.এম আলমগীর চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধায় আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বারখাইন নাগরিক কমিটির উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বারখাইন নাগরিক কমিটির সভাপতি ক্যাপ্টেন নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।

নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক বাবুল, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2