চুয়েট স্টাফ এসোসিয়েশনের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ৬:০৩ সন্ধ্যা
চুয়েট স্টাফ এসোসিয়েশনের শপথ গ্রহণ ও অভিষেক সম্পন্ন

চুয়েট স্টাফ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের ২০২৩-২৪ কার্যকরী কমিটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২ জানুয়ারি (সোমবার) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান, একাডেমিক শাখার সেকশন জনাব মো. রুবেল মাহমুদ, ইইই বিভাগের সিনিয়র টেকনিশিয়ান মো. ফজলুল হক এবং নির্বাচন কমিশন সচিব কম্পট্রোলার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মেহেদী হাসান শাহ্কে সম্মাননা প্রদান করা হয়।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2