পটিয়ায় ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের প্রচারণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:০৩ রাত
পটিয়ায় ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের প্রচারণা

পটিয়ায় ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতাদের প্রচারনা

আগামী ৭ জানুয়ারি (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ৯টায় সূফীবাদী শান্তি প্রিয় জনতার ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশকে সফল করে তুলতে সাবেক কেন্দ্রীয় নেতা এম বেলাল উদ্দিন আলমদার এর নেতৃত্বে পটিয়ার বিভিন্ন স্থানে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে।

এ সময় তার সাথে ছিলেন সাবেক নেতা খোরশেদুল ইসলাম চৌধুরী, মো. জমির উদ্দিন, ইয়াসিন আরাফাত, মো. সাইফুদ্দিন আলমদার, হান্নান আলমদার, আব্দুল খালেক, তাহেরুল হক, এনাম আলমদার, আইনুল হক আক্বিব, মেহবুব আলমদার, হাসানুল করিম রনি আলমদার, মিজান আলমদার, রিদুয়ান আলমদার, আহমদ হোসেন সাকিব, ওমর ফারুক আলমদার, দ্বীন ইসলাম প্রমূখ।

প্রচারনাকালে সাবেক সেনা এম বেলাল উদ্দিন আলমদার বলেন, সূফীবাদী শান্তি প্রিয় জনতার পক্ষে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহা সমাবেশে এ দেশের সর্বস্তরের পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, সকল পেশাজীবী ও সাধারণ জনতা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে জনগণে গণদাবী করার জন্য উদাত্ত আহ্বান জানান। সুন্নী মহা জাগরণের দিন সকলে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হয়ে সু্ন্নীয়তের রাজনৈতিক আন্দোলনকে জোরদার করে তোলা এখনই সময়ের দাবী।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2