চন্দনাইশে ২ হাজার ৫’শ পিস ইয়াবাসহ আটক ২
চট্টগ্রামের চন্দনাইশে পৌরসভাস্থ গাছবাড়িয়া সড়ক ও জনপথ অফিসের সামনে দেড় হাজার পিস ইয়াবাসহ ১ জন যাত্রীকে আটক করা হয়েছে।
আজ ৪ জানুয়ারি (বুধবার) চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহি সেন্টমার্টিন বাস,যাহার রেজি: নং-ঢাকা মেট্রো-ব-১৫-৭৫৯৫ এর যাত্রী মো. সেলিম (২১) তার প্যান্টের বাম পকেট থেকে ১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামি মো. সেলিম (২১) পিতা- মো. তোফায়েল, মাতা-আমেনা বেগম, সাং-বালুখালী, ০৯ নং ওয়ার্ড,থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
এদিকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর ওজন ১৫০ গ্রাম। যার অনুমান মূল্য সাড়ে ৪ লাখ টাকা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ সেলিম নামে ১ জনকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপর এক অভিযানে চন্দনাইশে গাছবাড়িয়া সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার পিস ইয়াবাসহ আরো ১ জনকে আটক করা হয়েছে।
এদিকে আটককৃত অপর আসামি কক্সবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহি স্বাধীন ট্রাভেলস ( রেজি: নং ঢাকা মেট্রো-ব-১৩-২০০৬) বাসে অভিযান চালিয়ে সামশুল হক (৬০) নামের এক যাত্রীর প্যান্টের বাম পকেট থেকে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত আসামির নাম মো. সামশুল হক (৬০), পিতা-মৃত রুহুল আমিন, সাং-ছোটরা, থানা-কোতোয়ালি, জেলা-কুমিল্লা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ার হোসেন বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়েই মামলা রুজু করা হয়েছে।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন