অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৭:২৭ রাত
অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম লোহাগাড়ায় আমিরাবাদ ইউনিয়নের এক মহিলা মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য শারমিন আক্তার। তিনি আমিরাবাদ ইউপির ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা ইউপি সদস্য।

গত ২ জানুয়ারি সন্ধ্যায় লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলার এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় লিখিত বক্তব্যে ইউপি সদস্য শারমিন আক্তার বলেন, গত ২৯ ডিসেম্বর তারিখে আমার নির্বাচিত এলাকায় কিছু কুচক্রী মহল নানারকম মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তাতে বাধা দেওয়ায় এবং লোহাগাড়া থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে ৩১ ডিসেম্বর ঈযধহহবষ—৬ নামক একটি অনিবন্ধিত অনলাইন পোর্টালে আমার বিরুদ্ধে কাল্পনিক কিছু অসত্য ভিডিও প্রচার করা হয়। তিনি আরও বলেন ০১ জানুয়ারি দুপুরে আমাকে প্রকাশ্যে হাকাবকা সহ প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমার স্বামী প্রবাসী হওয়ায় আমি আমার পরিবারের সুরক্ষার বিষয়ে অনিশ্চয়তা এবং দুর্ঘটনার আশংকায় ভুগছি। তাই আমি এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2