পেকুয়ায় প্ল্যাস্টিক ঔষধের কোটায় ১’শ ৫৫ টি ইয়াবা
প্ল্যাস্টিক ঔষধের কোটায় ১শ ৫৫ টি ইয়াবা, যুবক কারাগারে
কক্সবাজারের পেকুয়ায় প্ল্যাস্টিক ঔষধের কোটায় করে বিক্রির সময় আব্দুল নবী (৫৫) নামের এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত বুধবার বিকেলে পেকুয়া মগনামা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মো. আব্দুল নবী পেকুয়া উপজেলার মগনামা জালিয়াপাড়া (কাটির পাড়া) এলাকার মৃত আশরফ আলীর ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১’শ ৫৫ পিস ইয়াবা বিক্রি করার সময় আব্দুল নবীকে গ্রেপ্তার করা হয়। অভিনব নানা পন্থায় সে দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিলো। ইয়াবা উদ্ধারের ঘটনার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন