চুয়েটে ‘বাংলাদেশে ভূমিধ্বসের সতর্কীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের আয়োজনে ‘বাংলাদেশে ভূমিধ্বসের সতর্কীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলন’ শীর্ষক সেমিনার আজ ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান এবং চুয়েটের সেন্টার ফর রিভার হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ-এর চেয়ারম্যান অধ্যাপক ড. বিপুল চন্দ্র মন্ডল। উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ইউনিভারসিটি কলেজ লন্ডন এর সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ। বিভাগীয় প্রধানের সঞ্চালনায় উক্ত সেমিনারে চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে ভূমিধস ও পাহাড় ধসের জন্য অন্যতম ঝুকিপূর্ণ এলাকা হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ ও কক্সবাজার এর পাহাড়ী এলাকা। চট্টগ্রামকে পাহাড়ধসের ঝুঁকিমুক্ত করার জন্য চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন এ ধরনের সেমিনার চুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার জ্ঞানকে বৃদ্ধি করবে এবং এর বাস্তব প্রয়োগ এ অঞ্চলকে ঝুঁকিমুক্ত করতে সাহায্য করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান বলেন, ‘নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভূমিধস ও পাহাড়ধসের উপর গবেষণা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের সেমিনার বেশ ফলপ্রসু ও সফল ভুমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।’
প্রধান আলোচক ইউনিভারসিটি কলেজ লন্ডন এর সহযোগী অধ্যাপক ড. বায়েস আহমেদ বাংলাদেশে ভূমিধসের সর্তকীকরণ ব্যবস্থা প্রণয়ন ও প্রচলনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন