ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৫:৩৬ সন্ধ্যা
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে শীতবস্ত্র বিতরণ

সাতকানিয়ায়ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আজ ৯ জানুয়ারি (সোমবার) দুপুর ১২টায় কালিয়াইশ বিওসির মোড়ে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক ওমর এর সঞ্চালনায় অসহায় শীতার্তদেও মাঝে প্রধান অতিথি থেকে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আইয়ুব চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন রশিদ বাহাদুর, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মো: ওসমান আলী, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইরফানুর রহমান সুমন, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, ছাত্রনেতা এনামুল হক ও দক্ষিণ জেলা মোটর শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2