সোহাইব তারেক আধুনগর দক্ষিণ হরিণা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
সোহাইব তারেক আধুনগর দক্ষিণ হরিণা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
চট্টগ্রামের লোহাগাড়া আধুনগরের দক্ষিণ হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন লোহাগাড়া সমভ্রান্ত পরিবারের কৃতি সন্তান শিক্ষাবিদ ও ব্যাংকার সোহাইব তারেক। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম।
গত ৭ জানুয়ারি (শনিবার) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে সকল সদস্যদের সম্মতিক্রমে স্থানীয় ইউপি সদস্য সহ মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষার মান উন্নয়নের প্রত্যয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) এএসএম মনির উদ্দিন।
সোহাইব তারেক অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আধুনগর ইউনিয়নের পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ছিদ্দিক আহমদ এর সুযোগ্য নাতি আশেকে রাসূল (স.) প্রখ্যাত ওয়ায়েজ সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা শফিক আহম্মদের সুযোগ্য পুত্র। চুনতির ১৯ দিন ব্যাপী সীরত মাহফিলের প্রবর্তক মাওলানা হাফেজ আহম্মদ (র.) এর নাতনি জামাই তিনি।
তিনি বর্তমানে শাহ্ জালাল ইসলামি ব্যাংকের চট্টগ্রাম আন্দরকিল্লা শাখায় কর্মরত আছেন। যোগ্য পরিবারের সুযোগ্য উত্তরসূরী সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও সেক্রেটারি অধ্যাপক হামিদুর রহমান, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. নাজিম উদ্দিন, লোহাগাড়া প্রেসক্লাব, লোহাগাড়া সাংবাদিক ফোরাম ও উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ এবং লোহাগাড়া শিক্ষক পরিষদ সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে সোহাইব তারেক জানান, তাকে সভাপতি নির্বাচিত করায় মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় এবং সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আমিনুল ইসলাম আমিন কে অভিনন্দন ও মোবারকবাদ জানান।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন