ইকরা উচ্চ বিদ্যালয়ের ওরিন্টেশন ক্লাস অনুষ্ঠিত
ইকরা উচ্চ বিদ্যালয়ের ওরিন্টেশন ক্লাস অনুষ্ঠিত
চট্টগ্রাম লোহাগাড়ার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ওরিন্টেশন ক্লাস ও একাডেমিক এ্যাওয়ার্ড অনুষ্ঠান আজ ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ক্লাস ও একাডেমিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া সুমন। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন স্কুলের সেক্রেটারি ও ইকরা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বার আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়জুল্লাহ চৌধুরী, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, স্কুলের পরিচালক ও পদুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, স্কুলের পরিচালক ফজলুল হক আযাদ, সাবেক প্রধান শিক্ষক মোজাফফর আহমদ, স্কুলের পরিচালক মনজুরুল হক, মাওলানা আলী আহমদ সাহেব প্রমুখ।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম, সাংবাদিক মাস্টার মোহাম্মদ জমির উদ্দীন, মোহাম্মদ আব্বাস উদ্দীন, রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ আবু সায়েমসহ কয়েকজন ছাত্র ছাত্রী।
নান্দনিক ও সুশৃংখল পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইংরেজিতে বক্তব্য রাখেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন