আনোয়ারায় ভুয়া ডাক্তারের ভয়ংকর কারবার
আনোয়ারায় ভুয়া ডাক্তারের ভয়ংকর কারবার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে দীর্ঘ ২১ বছর ধরে প্রতারণা করে আসছে মো. শামসুল ইসলাম নামে এক ভুয়া ডাক্তার। তিনি এমবিবিএস ডাক্তার নন, তবু তিনি ডাক্তার। জটিল সকল রোগের চিকিৎসা হিসেবে সেবা নিতে আসা রোগিদের শুরুতে দেন ইনজেকশন। পুরো এলাকায় ইনজেকশন ডাক্তার হিসেবে বেশ পরিচিতিও রয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তারী প্রশিক্ষণ নিয়ে ২০০২ সাল থেকে এলাকায় ডাক্তারী পেশায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার ডাক্তারী প্রেসক্রিপশনে লিখা আছে-এলএমএএফ (ঢাকা), আরএমপি রিফ্রেসার্স (সিভিল সার্জন), উপজেলা হেলথ কমপ্লেক্স, আনোয়ারা, জেনারেল ফিজিশিয়ান। তবে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে থেকে কাউকে প্রশিক্ষন দিয়ে ডাক্তারী সনদও দেয় না বলে জানিয়েছে পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রশিদ।
গত বুধবার দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট তার চেম্বারে গিয়ে দেখা যায়, উপজেলার বিভিন্নস্থান থেকে বৃদ্ধ-নারী ও পুরুষরা এসেছেন সেবা নিতে। রোগিরা জানান, তার কাছ থেকে নেওয়া ইনজেশন গুলো অনেক ভাল কাজ করে। মুহুর্তের মধ্যে চলে যায় সকল রোগ। তাকে এ কাজে সহযোগিতা করছেন এলাকার ফরিদুল আলম নামে এক ব্যক্তি। মুহুর্তের মধ্যে তিনিও চলে আসেন তার চেম্বারে। এসময় তিনি সাংবাদিকদের দেখে নিজেকে ডাক্তারের ছোটভাই পরিচয় দিয়ে চলে যান।
জানতে চাইলে মো. শামসুল ইসলাম বলেন, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রশিক্ষণ নিয়ে ২০০২ সাল থেকে আজ ২১ বছর ধরে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। এসময় ডাক্তারী সেবা দেওয়ার জন্য সবধরণের সনদ ও প্রশাসনের অনুমতি রয়েছে দাবি করে চেম্বার থেকে বেরিয়ে যান।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, এমন কোনো ডাক্তারের তথ্য আমাদের কাছে নেই। এ ডাক্তারের বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন