পদুয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার বিদায় ও নবাগত রেঞ্জ কর্মকর্তার যোগদান!

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:৩৪ সন্ধ্যা
পদুয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার বিদায় ও নবাগত রেঞ্জ কর্মকর্তার যোগদান!

পদুয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার বিদায় ও নবাগত রেঞ্জ কর্মকর্তার যোগদান!

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়ায় বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের বিদায় ও নবাগত পদুয়া রেঞ্জ কর্মকর্তা মনজুর মোর্শেদের যোগদান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বিকেলে রেঞ্জ কার্যালয়ে এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদুয়া বনবিভাগের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা একেএম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহান।

এসময় বিদায়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং নবাগত রেঞ্জ কর্মকর্তা মো. মনজুর মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ডলুবিট নবাগত বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও পদুয়া স্টেশন অফিসের মো. মিজবাউল হকের যৌত পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং নবাগত রেঞ্জ কর্মকর্তা মো. মনজুর মোর্শেদ।

এসময় উপস্থিত ছিলেন চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল জলিলসহ দক্ষিণ বনবিভাগের সকল স্তরের দায়িত্বরত কর্মকর্তা, কর্মচারী ও উপজেলা কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গগণ প্রমূখ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2