আনোয়ারায় আন্তর্জাতিক কেরাত মাহফিল সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৪:৫১ বিকাল
আনোয়ারায় আন্তর্জাতিক কেরাত মাহফিল সম্পন্ন

আনোয়ারায় বটতলী নুরপাড়া সোসাইটির আন্তজার্তিক কেরাত মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বটতলী নুরপাড়া সোসাইটির উদ্যোগে তৃতীয় তম আন্তর্জাতিক কেরাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জানুয়ারি (শনিবার) রাতে বটতলী নুরপাড়া জামে মসজিদ মাঠ ওই কেরাত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

হাফেজ রুকন উদ্দিনের সঞ্চালনায় ও আলহাজ্ব সাহাব উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান পরিষদের তৌহিদুল হক চৌধুরী।

মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম, হাইলধর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা টিপু চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন খান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইমরান চৌধুরী।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন কাফকো জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসেন। বিশেষ বক্তা ছিলেন বটতলী নুরপাড়া জামে মসজিদের খতিব কাজী মাওলানা মহিউদ্দিন।

কেরাত মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত করেন মিশরের ক্বারী শাইখ সালাহ মোহাম্মদ সোলাইমান, তানজানিয়ার ক্বারী শাইখ রজাঈ আইয়ুব, তানজানিয়ার ক্বারী শাইখ ঈদি শা’বান, তানজানিয়ার ক্বারী শাইখ ইদ্রিস আবিদা, মিশরের ক্বারী শাইখ মোহাম্মদ আহমদ আব্দুল হাফিজ আদ্দুরুনতি, ইন্দোনেশিয়ার ক্বারী শাইখ মাসুদ শাহাত, মাওলানা ক্বারী জাবের।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2