লোহাগাড়ার চরম্বায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
লোহাগাড়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা আতিয়ার পাড়া জামে মসজিদ মাঠে গত ১৪ জানুয়ারি (শনিবার) সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহেদুল আলমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ আরো অনেকে।
অনুষ্ঠানে ৩ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুলে বৃত্তি এবং ১০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও চট্টগ্রাম জেলা পরিষদে নির্বাচিত ২ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।
এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা সদস্য সুরাইয়া হক লিলি।
প্রধান অতিথি বলেন, লোহাগাড়াবাসীর ভালোবাসায় চিরঋণী হতে চাই এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বস্তরের জনসাধারণের কল্যাণে নিবেদিত থাকতে পারি এজন্য সকলের কাছে দোয়া কামনা করছি। লোহাগাড়া সহ চরম্বায় শীতল মৌসুমে গরু চুরি সহ নানান রকম অঘটন যাতে না ঘটে তার জন্য সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন