চুয়েটে স্নাতক (সম্মান) লেভেল-১ এর সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৫ ফেব্রুয়ারি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) লেভেল-১ এর ছাত্র-ছাত্রীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ৬ ফেব্রুয়ারি স্ব-স্ব বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি থেকে লেভেল-১ এর প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের দিন ৫ ফেব্রুয়ারি আবাসিক হলের আসন বরাদ্ধ দেয়া হবে।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) লেভেল-১ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১২টি বিভাগে ভর্তির জন্য নিয়মিত ৮৯০ আসন ও ১১ টি উপজাতি কোটাসহ সর্বমোট ৯০১ আসন বিপরীতে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০ হাজার ৯৭২ জন প্রার্থীর মধ্যে থেকে মোট ৮ হাজার ৪৮১ জন চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ২২ অক্টোবর প্রকাশিত ফলাফলে মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে মোট ৪ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন