সাতকানিয়ায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা বাবুনগর মক্কাবাড়ীস্থ মাদ্রাসায় ইয়াসিন মুফতী আলী কাসেমীয়া হেফজখানা, এতিমখানা ও আল্লামা নুরুল হুদা (র:) স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে ৬ষ্ঠ ইসলামী মহাসম্মেলন গত ২১ জানুয়ারি শনিবার স্থানীয় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ইসলামী মহাসম্মেলন উদ্বোধন করেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আইআইইউসি-র বোর্ড ট্রাস্টিজের চেয়ারম্যান আল্লামা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (এম.পি)। মহাসম্মেলনে মেহমান ছিলেন ইয়াহিয়া দা. বা. আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ, আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা), আল্লামা ড. আ. ফ. ম খালিদ হোসাইন, আল্লামা মুফতী রেজাউল করিম আবরার, মুফতী হাবিবুল্লাহ ওয়াহেদ, মাওলানা হোসাইন আল মাহমুদ, মাওলানা হেলাল উদ্দীন ও মাওলানা আবদুল্লাহ আল মারুফ প্রমুখ। অতিথি ছিলেন আইআইইউসি-র বোর্ড ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী, আবদুশ শুকুর প্রমুখ।
এতে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, মাওলানা সরওয়ার কামাল আজিজী, হাফেজ মাওলানা খোবাইব বিন তৈয়ব, মাওলানা আবুল হাছন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুসলমানদেরকে অসঙ্গতি ও কুফল থেকে জাগ্রত করার প্রধান দায়িত্ব আলেম—উলামাদের।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন