আনোয়ারায় কেপিএল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ৫:২৩ সন্ধ্যা
আনোয়ারায় কেপিএল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আনোয়ারায় কেপিএল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চট্টগ্রামের আনোয়ারায় খুরুস্কুল প্রিমিয়ার লীগ (কেপিএল) অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় হালিশহর অলিম্পিক ফুটবল দলকে ৪-১ গোলে হারিয়ে মধ্যম জুঁইদন্ডী ফুটবল দল। গত শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে এটি অনুষ্ঠিত হয়।

জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনএস ফুড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি আলী হোসেন আরিফ। খেলা উদ্বোধন করেন এমডি সিটিজি ফ্যাশনের সত্ত্বাধিকারী আশরাফুজ্জামান আশরাফ।

বিশেষ অতিথি ছিলেন, জুঁইদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, ইউপি সদস্য সৈয়দ নুর সেলিম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক সালাম তালুকদার, খুরুস্কুল প্রিমিয়ার লীগের কার্যকরী পরিচালক শেখ মোহাম্মদ, রেজা খান শামিম, সভাপতি মোহাম্মদ কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2