চন্দনাইশে ২ বস্তা চোলাইমদ সহ আটক ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৫:০৪ সন্ধ্যা
চন্দনাইশে ২ বস্তা চোলাইমদ সহ আটক ১

চট্টগ্রামের চন্দনাইশে ২ টি বস্তায় ৪০ লিটার দেশিয় চোলাই মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া সাকিনের সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে তাকে আটক করে থানা পুলিশ।

চন্দনাইশ থানার এস আই মো.খলিলুর রহমানের সঙ্গীয় ফোর্সসহ ডিউটি পালন এর সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার গাছবাড়িয়া সড়কের লোহাগড়া আমিরাবাদ দিক থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহি ঈগল পরিবহন বাস চট্টমেট্রো জ-১১-০০২৯ এর যাত্রী রাহুল দাস (২৮) নামে ১ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ বস্তা দেশিয় চোলাই মদ সহ গ্রেফতার করে হয়েছে। যার অনুমান মূল্য ২০ হাজার টাকা।

এদিকে আটককৃত আসামি, রাহুল দাস (২৮), পিতা-মৃত তপন দাস, মাতা-লক্ষী দাস, সাং-দোহাজারী, দিয়ারকুল, ৬ নং ওয়ার্ড, নোয়া পাড়া, দোহাজারী পৌরসভা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮ সংশোধিত —২০২০) সালের ৩৬ (১) এর সারণীর ২৪ (খ) রুজু প্রক্রিয়াধীন।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2