চুয়েট ভিসির কাছে সুইডিশ মিলনমেলার ‘লাল দেয়াল’ হস্তান্তর
চুয়েট ভিসির কাছে সুইডিশ মিলনমেলার
ঐতিহ্যবাহী বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্রদের প্রাণের সংগঠন এসবিআইটি-বিএসপিআই এলুমিনি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘সুইডিশিয়ান মিলনমেলা ২০২৩’ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘লাল দেয়াল ২০২৩’ শুভেচ্ছা কপিটি গত ৩১ জানুয়ারি (মঙ্গলবার) উপাচার্য’র হাতে হস্তান্তর করা হয়।
এতে উপস্থিত ছিলেন চুয়েটে কর্মরত সুইডিশিয়ান প্রাক্তন ছাত্রদের মধ্যে প্রকৌশল দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ও অফিসার্স এসোসিয়েশন চুয়েটের সাবেক সভাপতি আমিন মোহাম্মদ মুছা (ব্যাচ-১৪), কেন্দ্রীয় ওয়াকসর্পের চীফ টেকনিক্যাল অফিসার রঞ্জন বিশ্বাস (ব্যাচ-২৯) টেকনিক্যাল অফিসার মো রাশেদুল ইসলাম রানা (ব্যাচ-৪১), টেকনিক্যাল অফিসার মো. মানিক মিয়া (ব্যাচ-৪৪), আইন এস্টেট শাখার টেকনিক্যাল অফিসার
ও অফিসার্স এসোসিয়েশন চুয়েটের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক বাবলু (ব্যাচ-৪১), প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. আবদুল কাদের রিপন (ব্যাচ-৩৫), সহকারী প্রকৌশলী নিজাম উদ্দীন (ব্যাচ-৪৩), পরিকল্পনা উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মহিউদ্দিন রুবেল (ব্যাচ-৪৩), উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত বড়ুয়া (ব্যাচ-৪১), মো. হাছান (ব্যাচ-৪৭) ও মোহাম্মদ কাউছার (ব্যাচ-৫৩) প্রমুখ।
শুভেচ্ছা বাণীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় দক্ষতা ও উন্নয়নের অপরিহার্য উপাদান হিসেবে কারিগরি ও তথ্যপ্রযুক্তির বিশেষ গুরুত্ব রয়েছে। সভ্যতার ক্রম-পটপরিবর্তনে যে সব চ্যালেঞ্জ বিরতিহীনভাবে জীবনমানের সাথে যুক্ত হচ্ছে, তা মোকাবেলা করতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য অর্জনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে, ৪র্থ শিল্পবিপ্লবের সুফল বয়ে আনতে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং সরকারের ডেল্টা প্ল্যান বাস্তবায়নে তারা নিজ-নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন