পটিয়ায় কিশোরগ্যাং মুক্ত করার ঘোষণা পুলিশ সুপারের

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১২ রাত
পটিয়ায় কিশোরগ্যাং মুক্ত করার ঘোষণা পুলিশ সুপারের

পটিয়ায় শীঘ্রই কিশোরগ্যাং মুক্ত করার ঘোষণা পুলিশ সুপার

চট্টগ্রামের পটিয়ায় কিশোরগ্যাং মুক্ত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, বিপিএম। গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) পটিয়া থানা আয়োজিত বিট পুলিশিং সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে বলেন, পটিয়াকে শীঘ্রই কিশোর গ্যাং মুক্ত করা হবে।

প্রতিটা ওয়ার্ডে শুরু হবে বিশেষ অভিযান। এসময় তিনি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে বলেন, কাগজপত্র বিহীন মোটরসাইকেল চালানো যাবে না। এক সপ্তাহের মধ্যে রেজিষ্ট্রেশন না করলে মোটরসাইকেল নিয়ে রাস্তায় উঠা যাবে না ঘরেই রেখে দিতে হবে।

বিট পুলিশিং সভায় পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার’র সভাপতিত্বে এবং পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার,পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া পৌরসভার সাবেক মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আ’লীগ নেতা বিজন চক্রবর্তী, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন সহ পৌর কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় জনসাধারণ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2