রাউজানে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬২ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
রাউজানে অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৬২ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
চট্টগ্রামের রাউজানে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬২টি দুঃস্থ পরিবারের মাঝে দুই বান করে ১’শ ২৪ বান্ডেল ঢেউটিন ও প্রতিটি পরিবারকে ছয় হাজার টাকা করে মোট ৩ লাখ ৭২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি (রোববার) বিকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি স্বপন কুমার দাশ গুপ্ত, সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পৌর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন