ইউএনও’র বিদায়ে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম’র সংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫০ সন্ধ্যা
ইউএনও’র বিদায়ে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম’র সংবর্ধনা

উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সংবর্ধনা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারকে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম এর উদ্যোগে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক হিসেবে হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়েছে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ১০ মাস ৭ দিনের কর্মস্থল চন্দনাইশ উপজেলায় বেশ দক্ষতার সঙ্গে কাজ করে সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা লাভ করেন।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সভাপতি এস এম রাশেদ (চট্টগ্রাম মঞ্চ), সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি খালেদ রায়হান (দৈনিক প্রতিদিনের সংবাদ ও বাংলাদেশ টুডে), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল (দৈনিক সকালের সময়), প্রচার সম্পাদক এস এম ফারুক (দৈনিক মানবকন্ঠ), কামরুল মোস্তফা (দৈনিক ইনফো বাংলা), সমাজ কল্যাণ সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব (দৈনিক সময়ের কাগজ) প্রমূখ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2