কেমিস্ট সম্মেলনে বক্তারা
মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ সরবরাহ না করার নির্দেশ
মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ সরবরাহ না করার নির্দেশ কেমিস্ট
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি উপজেলার পদুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে পদুয়া ইউনিয়ন কেমিস্ট সম্মেলন গত ১৪ ফেব্রুয়ারি রাতে পদুয়া ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মুরসেল মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পদুয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব আবুল কালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক আজাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও এরিয়া ম্যানেজার ফোরাম, লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি ডা. রিটন দাশ, সহ-সম্পাদক ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টিস সমিতি লোহাগাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি আবু বকর ছিদ্দীকি, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি আবু তাহের, লোহাগাড়া উপজেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন, পদুয়া বাজার ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি খোরশেদুল আলম চৌধুরী, সহ-সভাপতি রাজীব দাশ, ঠাকুরদিঘী বাজার ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ সহ উপজেলা ও পদুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পদুয়া বাজারের দি পপুলার ফার্মেসীর স্বত্বাধিকারী খোরশেদুল আলম চৌধুরীকে সভাপতি ও পদুয়া বাজার জনসেবা ফার্মেসীর স্বত্বাধিকারী রাজীব দাশ কে সিনিয়র সহ-সভাপতি করে মোট ১৭ জন সদস্য নিয়ে আগামী দুবছরের জন্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পদুয়া ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দেয়া হয়।
প্রধান অতিথি ফজলুল হক আজাদ বলেন, জনস্বার্থে আপনারা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা করবেন। অতিরিক্ত লাভ করার উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রয় এবং বিক্রয়ে সহযোগিতা করবেন না। ক্রেতাদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে মানসম্মত ওষুধ বিক্রয় করবেন।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন