শাহচান্দ আউলিয়া’র ৯৫ তম ওরশ শরীফ মঙ্গলবার
শাহচান্দ আউলিয়া দরবার শরীফের ৯৫ তম ওরস শরীফ
চট্টগ্রামের পটিয়ায় বার আউলিয়ার অন্যতম সুলতানুল আউলিয়া বুরহানুল আছফিয়া হযরত শাহচান্দ আউলিয়া (র.)’র বার্ষিক ওরস মোবারক ও হযরত শাহচান্দ আউলিয়া কামিল (এম এ স্নাতকোত্তর) মাদ্রাসার ৯৫ তম বার্ষিক সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আগামী ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
হযরত শাহচান্দ আউলিয়া (র.) ৯৫ তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে পাঞ্জেগানা নামাজ আদায়ের মধ্যে দিয়ে খতমে কুরআন, খতমে খাজেগান, খতমে গাউসিয়া শরীফসহ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে দাওয়াত করেছে মাহফিল পরিচালনা কমিটি।
এদিকে ২০ ফেব্রুয়ারি শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সংগঠন যুন-নুরাইন ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে সারারাত ব্যাপী বাংলাদেশের দূর-দূরান্ত খেকে আসা ইসলামিক সংগীত শিল্পীদের মাধ্যমে নাত রাসুল (দ.) কনসার্ট অনুষ্ঠিত হবে।
এসময় ওয়াজ মাহফিল ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মুহাম্মদ আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, ওরস কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদুল আলম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল প্রমুখ।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন