রাউজানে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
চট্টগ্রামের রাউজানে ৬৩টি স্টল নিয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় ও রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ২০ ফেব্রুয়ারি (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এবারের মেলায় ৬৩টি স্টলে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ—সভাপতি আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা মৎস কর্মকর্তা পিযুষ প্রভাকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহম্মদ, ভুপেশ বড়ুয়া, সাহাবউদ্দীন আরিফ, সরোয়ার্দি সিকদার, শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাশি, রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন। মেলায় উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৪টি ইউনিয়ন পরিষদ, রাউজান পৌরসভা, রাউজান উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের মোট ৬৩টি স্টল বসে। স্টলগুলোতে ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রকার উদ্ভাবিত প্রযুক্তিগুলোর প্রদর্শনী দেখে প্রশংসা করেন সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন