গশ্চি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৬ সন্ধ্যা
গশ্চি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ১৩১নং গশ্চি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মো. আবু জাফর রাশেদ।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হানিফ, মো. আজিজুল হক, সৈয়দ মোহাম্মদ ইয়াসিন মেম্বার, মাওলানা মো. মোজাম্মেল হক, মোহাম্মদ তারেকুল ইসলাম, সহকারী শিক্ষিকা দিলছাফা খানম, তপতী বড়ুয়া, লাকী পাল। উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, হাবিবুল্লাহ, মিজানুর রহমান। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শেষ পর্বে নাচ, গান নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2