শেখ রাসেল ও আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৯ সন্ধ্যা
শেখ রাসেল ও আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

পটিয়া শেখ রাসেল স্মৃতি ও আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের পটিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ও পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল এর একমাত্র পুত্র প্রয়াত আতিক শাহরিয়ার মাহি স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থা ও মেয়রের নিজস্ব অর্থায়নে এই মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়।

আজ ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পযন্ত এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬ষ্ঠ শ্রেণির ২’শ ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় হল পরিদর্শন করেন মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা, লেখক ও গবেষক আহমেদ কবীর।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কামরুল হাসান বাবু, সংস্থার পরিচালক রওশনগীর আমিরী, শহিদুল ইসলাম জুলু, আব্দুল করিম, দাউদুজ্জামান আজাদ, সৈয়দ তালুকদার, আব্দুল মান্নান, শাহ এমদাদুল করিম, শাপলা কুড়ি আসরের সভাপতি নাঈম উদ্দিন, মীর এরশাদুর রহমান, আবু সাঈদ তালুকদার খোকন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আরাফাত হোসেন, জহিরুল ইসলাম, তানসীব, ফারদিন, ফাহাদ, খোরশেদুল আলমসহ প্রমুখ।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2