অটোরিক্সা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
চট্টগ্রামের রাউজান আমিরহাট হযরত এয়াছিন শাহ (র.) অটোরিক্সা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উৎসব মূখর পরিবেশে মুহাম্মদীয়া কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়।
গত মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিরতহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত সমিতির সদস্যরা পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট কেন্দ্র সরেজমিন পরিদর্শনে দেখা যায় নিছে ভোটার ও প্রার্থীদের মাঝে ভোটের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের মন জ্বয় করে ভোট পেতে বিভিন্ন কৌশল গ্রহণ করতে দেখা যায়। তবে সকল প্রার্থী শিকার করেন সুন্দর ও সুষ্ঠু ভোটে তারা সন্তুুষ্ট। উপরের দোতলায় দেখা যায় নির্বচান পরিচালনা কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ্জ মাহবুবুল আলম, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী রুনু ভট্টচার্য, মেম্বার মুহাম্মদ আলী, ছাত্রনেতা মুহাম্মদ শাহাদৎ, মুহাম্মদ মুরাদ প্রিসাইডিং ও পুলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন। তাদের নিছে মেম্বার জসিম উদ্দিন, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ তহিদ, ভোটার নাম্বার নিশ্চিত করে ভোটারদের উপরে উটার সূযোগ দিচ্ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ মনসুর জানান খুব চমৎকার ভোট হয়েছে।
কোন ধরনের বিশৃংখলা বিহীন ভোটে সকল সদস্যরা ভোট দিতে আসেন। এদিকে ৯ টি পদের মধ্য ২ টি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচীত হওয়ায় অপর ৭ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। সন্ধ্যা ৬ টায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুনু ভট্টচার্য ফলাফল ঘোষণা করেন। এতে মেম্বার জহুর আহম্মদ ৯৭ ভোট পেয়ে সভাপতি, মুহাম্মদ রহিম উদ্দিন ৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি, মুহাম্মদ সরোয়ার ১৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মুহাম্মদ হারুন ৮৯ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক, মুহাম্মদ কোরবান আলী ১১৩ ভোট পেয়ে প্রচার সম্পাদক, মুহাম্মদ আজম উদ্দিন ১৪৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক, মুহাম্মদ জসিম উদ্দিন ১৯৫ ভোট পেয়ে ধর্ম সম্পাদক নির্বাচীত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় সাংগঠনিক সম্পাদক ও সহ অর্থ সম্পাদক নির্বাচীত হন যথাক্রমে মুহাম্মদ দিদার ও মুহাম্মদ আলাউদ্দিন।
ভোট চালা কালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন হলদিয়া ইউপি চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের জনসাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম বাবর, মুহাম্মদ সরোয়ার মেম্বার, আলহাজ্জ আবুল কাসেম কালু ফকির, আমিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন ইলিয়াছ।
উল্লেখ্য, ৩১৮ জন ভোটারের অনুকূলে ২৩৪ জন ভোটার ৩ টি বুথে তাদের ভোট প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিটি মুহাম্মদ জুয়েল রানা বলেন, বিগত ১৫ দিন যাবৎ একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষে যা যা করণীয় সব কিছু করার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা মূল্যায়ন করবেন নতুন কমিটি ও ভোটারগণ।
আলহাজ্জ মাহবুবুল আলম ও রুন ভট্টচার্য বলেন, বিগত সময়ে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপির একান্ত প্রচেষ্টায় এসমিতিকে রেজিষ্ট্রেশানভুক্ত করে সমিতির কার্যক্রমকে বেগবান করা হয়। আগামিতেও এমপি মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক এ সমিতি আরো এগিয়ে যাবে বলে আমরা আশা রাখছি।
২৪ঘণ্টা.জেআর


আপনার মতামত লিখুন