হাটহাজারীতে শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা প্রশাসক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৭:১৮ রাত
হাটহাজারীতে শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা প্রশাসক

হাটহাজারী সরকারি শিশু পরিবারের তিন শিক্ষার্থীকে ‌‌সাইকেল‌ উপহার দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে অবস্থিত সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পরিদর্শনকালে নাজিরহাট কলেজে অধ্যয়নরত ৩ শিক্ষার্থী তাদের কলেজে যাতায়াতের অসুবিধার কথা জেলা প্রশাসকের নিকট তুলে ধরেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে তাদের সমস্যাটি বোঝার চেষ্টা করেন।

পরে তাদের ৩ জনকে ৩ টি সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রম্নতি দেন। তাঁর কথামতো আজ ১ মার্চ (বুধবার) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের মাধ্যমে ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারে পেঁৗছানো হয়।

সাইকেল পেয়ে শিক্ষার্থীরা খুবই আপ্লূত! তারা জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জাবেদ হোসেন মাসুম, নাজমুল আকতার সবুজ ও বোয়াল খাং লিরান বম। তারা প্রত্যেকেই নাজিরহাট কলেজ একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগ শাখার শিক্ষার্থী।

২৪ঘণ্টা.জেআর

Feb2
Feb2