হালদা থেকে সাত কেজির মৃত বোয়ালমাছ উদ্ধার
হালদা নদী থেকে সাত কেজি ওজনের মৃত বোয়াল মাছ উদ্ধার
বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ খ্যাত দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত বোয়ালমাছ উদ্ধার করেছে হালদা পাড়ের বাসিন্দারা। আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক তিনটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে মাছটি উদ্ধার হয়। মাছটির ওজন ছিল ৭ কেজি। মাছটির শরীরের নাভির অংশ ক্ষতবিক্ষত ছিল।
স্থানীয় সমাজকর্মী রোসাঙ্গীর আলম বলেন, জোয়ারের পানিতে মাছটি আজিমের ঘাট এলাকায় ভেসে আসে। এটিকে উদ্ধার করে বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানালে তারা মাটিচাপা দেওয়ার পরামর্শ দেন। পরে এটিকে স্থানীয় লোকজনের সহায়তায় হালদা নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান, হালদা গবেষক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, বিকেল আনুমানিক তিনটার দিকে হালদা নদীর আজিমের ঘাট এলাকা থেকে ৬/৭ কেজি ওজনের একটি মৃত বোয়াল উদ্ধার করেছে স্থানীয়রা। এটি নদীর জন্য রাক্ষুসে মাছ। আমি এটিকে মাটিচাপা দেওয়ার পরামর্শ দিয়েছি।
২৪ঘণ্টা.জেআর



আপনার মতামত লিখুন