কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১১:১৭ সকাল
কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ২ জনের মৃত্যু

ভারী বর্ষণের ফলে কক্সবাজারের পাহাড় ধসে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে কক্সবাজার শহরের সিকদার পাড়া ও পলাং কাটা এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, কক্সবাজার শহরের সিকদার পাড়া এলাকার হাসান (১০), পলাং কাটা এলাকার নূর জাহান (২৭)।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, কক্সবাজার ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে দুইজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এক শিশু ও নারী রয়েছে। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Feb2
Feb2